হামদর্দের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর উদ্যোগে ১৬ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজারের পশ্চিম বাজার ও চৌমুহনা শাখায় গরীব অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন করা হয়। অনুষ্ঠানে ইসলামি ফ্উান্ডেশন অব বাংলাদেশ মৌলভীবাজার শাখার উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, স্বাচিপের সভাপতি ডাঃ সাব্বির হোসেন খান, সংবাদিক নজরুল ইসলাম মুহিব,হামদর্দ ল্যাবরেটরীজ এর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা শাখা ব্যবস্থাপক মো: মহিউদ্দিন মোঃ শাহজাহান কামাল, পরিবেশক বিমল চন্দ্র দত্ত মেডিকেল অফিসার ডাঃ অলিউর রহমান,সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসাইন, বিক্রয় প্রতিনিধি মোঃ ওমর ফারুক,এরশাদ আলী, শাহাদৎ হোসেন, সুয়েব আহমদ, মোঃ নুর হোসেন, মিজানুুর রহমান উপস্থিত ছিলেন। জেলার ৫শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।



মন্তব্য করুন