শহীদ মিনারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

December 16, 2017,

আশরাফ আলী॥ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজার সরকারি কলেজে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে  বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বিজয় দিবসে সরকারি কলেজ শহীদ মিনারে শহীদদের প্রতি শনিবার ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে পুষ্পকস্তবক অর্পণ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

পুষ্পকস্তবক অর্পণে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহিবুল ইসলাম, উপাধ্যক্ষ ড. ফজলুল আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ আলী, আজির উদ্দিন, হাবিবুর রহমান, রুহুল আমীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com