যথাযোগ্য মর্যাদায় আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে বিজয় দিবস পালিত

December 16, 2017,

আশরাফ আলী॥ যথাযোগ্য মর্যাদায় আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন

যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা এম. এ রহিম (সি আই পি), নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা, কলেজের আজীবন সদস্য মুজিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন ধরণের খেলাধূলার আয়োজন করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com