বিজয় দিবসে বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

December 17, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন সমাজসেবক ডা: ফয়ছল আহমেদ পাবেল, স্বপন আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী রুপম আহমেদ ও যুক্তরাজ্য প্রবাসী মুকুল চৌধুরী।

পরে প্রায় তিন শতাধিক সাইক্লিষ্টের অংশগ্রহনে শোভাযাত্রাটি প্রেসক্লাব চত্ত্বর থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মনু ব্যারেজে গিয়ে আপ্যায়নের মাধ্যমে শোভাযাত্রা সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com