এডভোকেট জুনেদ আহমদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাগদল প্রতিষ্ঠাতাকালিন সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট জুনেদ আহমদের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রাব্বানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আইনজীবি সমিতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, আলহাজ্জ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এম এ রহিম (সিআইপি), জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তারা বলেন, বর্ষিয়ান রাজনীতিবীদ এডভোকেট জুনেদ আহমদ ছিলেন বিএনপির একজন নিবেদীত প্রাণ। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালিন সময় থেকে দলের সঙ্গে থেকে এই জেলায় দলকে সুসংগঠিত করেছিলেন। দলের প্রতি তার অবদান ভুলার নয়। তিনি ছিলেন দলের একজন অভিভাবক।
এডভোকেট জুনেদ আহমদ মস্তিস্কে রক্তকরণ জনিত রোগে (ব্রেইন স্টোক) আক্রান্ত হয়ে শনিবার বিকেল ৩.৪০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন। ১৭ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় মরহুমের নিজ বাড়ী বাহারমর্দনে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



মন্তব্য করুন