ভিটামিন-এ প্লাস ২য় রাউন্ড উদ্বোধন

December 23, 2017,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভিটামিন-এ প্লাস ২য় রাউন্ড ক্যাম্পেইন মৌলভীবাজারে শুরু হয়েছে।

২৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায় সূর্যের হাসি ক্লিনিকে শিশুদের নীল ও লাল রঙের ক্যাপসুল খাইয়ে শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ আলহাজ্ব ফজলুর রহমান

সারা জেলায় ৬ থেকে ১১ মাসের ২৯ হাজার ৭৮৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়েসী ২ লাখ ৪৪ হাজার ৩৮৯ জন মিলে মোট ২লক্ষ ৭৪ হাজার ১৬৮ জন শিশুকে ক্যাপসূল খাওয়ানো হবে।

জেলার মোট ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ২১০টি ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হবে।

২৪৫ জন স্বাস্থ্য কর্মী, ২৬২জন পরিবার কল্যাণ সহকারী ও ৯টি পৌরসভায় ৯জন টিকাদান কর্মী কাজ করবেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com