২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

December 23, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের অবহেলায় বোরহান মিয়া নামের ৩ মাস বয়সের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের এই ঘটনা ঘটে।

নিহত শিশুটি জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মক্তছির মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে।

জানা যায়, ২০ ডিসেম্বর নিউমোনিয়া আক্রান্ত অবস্থায়  মক্তছির মিয়া তার ছেলেকে হাসপাতালে ভর্তি করেন। এর পর বিকেলে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সকে বারবার হাতে পায়ে ধরে শিশুটিকে দেখতে বললে তিনি মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ পরে চিকৎসা দিতে গেলে শিশুটি এর আগেই মারাযায়। পরে হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত ডাক্তার শহিদুল ইসলাম খান শিশুটির মৃত্যু নিশ্চিত করেন।

এ ব্যাপারে ডা. শহিদুল ইসলাম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

শিশু ওয়ার্ডের কর্তব্যরত সিনিয়র নার্স রীতা রাণী দেবী জানান, সিবিআর নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের খাবার খাওয়ানোর বিষয়ে সাবধান থাকতে হয়। কিন্তু তারা বাচ্চাটিকে দুধ পান করিয়েছেন। যার ফলে খাদ্যনালীর বাইরে দুধ চলে যাওয়ায় বাচ্চাটি মারা গিয়েছে। অন্যদিকে রোগীর অবস্থার অবনতির বিষয়টি অভিভাবকরা আমাদের জানাতে দেরী করেছেন। তার পরও আমরা শিশুটিকে চিকিৎসা দিয়েছি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিবার অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখব।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com