শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের মনবিনিময় সভা অনুষ্ঠিত

December 23, 2017,

২২ ডিসেম্বর শুক্রবার, বাদ এশা, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের স্থানীয় কার্যালয়ে আন্তর্জাতিক শানে মোস্তফা (স.) মহাসম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের সাথে ট্রাস্টের সভাপতি হাফিয আলাউর রহমান টিপু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানীর সঞ্চালনায় মনবিনিময় করেন ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মাও: সৈয়দ ইউনুস আলী, ট্রাস্টের সহ-সভাপতি হাফিয কাওছার আহমদ, ইউ.কে আল ইসলাহ নেতা জুনায়েদ আহমদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, শহর আল ইসলাহ সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী, সদর আল ইসলাহ সভাপতি মাও. আব্দুল মুকতাদির, আল ইসলাহ নেতা মাও. ইসহাক আহমদ, পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম হাফিয শিহাব উদ্দিন, দরগাহ জামে মসজিদের ইমাম হাফিয মীর্জা শামীম আহমদ, জেলা আল ইসলাহ অর্থ-সম্পাদক হাফিয বজলুর রহমান, শহর আল ইসলাহ সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সদর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাও. লিয়াকত হোসাইন, জেলা তালমীযের সাংগঠনিক সম্পাদক শেখ কাদের আল হাসান, ট্রাস্টের সহ-সভাপতি মোস্তফা আহমদ, জাকির আহমদ জবলু, আল ইসলাহ নেতা মাও. আব্দুল হাই দিনারপুরী, মাও. জামাল আহমদ, মাও. মোস্তাফিজুর রহমান বকুল, হাফিয আব্দুল হান্নান, আব্দুস সুবহান সুফী, এছাড়া উপস্থিত ছিলেন মুজাহিদ আহমদ, হাফিয কামরুল ইসলাম, শহর তালামীযের সভাপতি মামুনুর রশীদ, মাদ্রাসা তালামীযের সভাপতি আফছার ইবনে রহীম, শহর তালামীযের সাধারণ সম্পাদক অন্তর হাসান ফজলু, মোঃ আব্দুর রহিম, বুলবুল আহমদ চৌধুরী, সুজাউল ইসলাম, মনসুর আহমদ প্রমুখ।

মতবিনিময় শেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com