প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসীন আলীর জীবন সংগ্রামে নিয়ে “অকুতোভয়” বইয়ের প্রকাশনা উৎসব

December 24, 2017,

স্টাফ রিপোর্টার॥ প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা জাতীয়নেতা সৈয়দ মহসীন আলীর জীবন সংগ্রামের উপর, সাংবাদিক লেখক মোস্তাক চৌধুরীর সম্পাদনায় কাব্যগ্রন্থ “অকুতোভয়” এর প্রকাশনা অনুষ্ঠানে কাব্যগ্রন্থের মোরক উম্মোচন করেন অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলাম।

কাব্যগ্রন্থের প্রকাশক ও সম্পাদক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার ২২ ডিসেম্বর বিকেল মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এক ব্যাতিক্রমী প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক সৌমিত দেবের পরিচালনায় অনুষ্ঠানে সৈয়দ মহসীন আলীর উপর স্মৃতিচারন করেন তাঁর সুযোগ্য কন্যা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি সৈয়দা সায়রা মহসীন আলী এম.পি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক গবেষক প্রবীন আইনজীবী ও মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও আওয়ামীলীগের সহ সভাপতি এম এ রহিম সিআইপি, মৌলভীবাজার শিল্পকলা একাডেমী সম্পাদক এমদাদুল হক মিন্টু, কবি ও কলামিস্ট অসিত দেব, ব্যাংকার আবু তাহের, সৈয়দ নওশের আলী খোকন, ড. মোঃ গোলাম মোস্তফা,  সাবেক ভি.পি আব্দুল মালিক তরপদার সোয়েব, সাংবাদিক আইনজীবী নুরুল ইসলাম শেফুল, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজনগর উপজেলা আওয়ামীলীগ নেতা ছাতির মিয়া।

সভার শুরুতে মাওঃ হাফেজ সাইদুল ইসলাম প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন “অকুতোভয়” এর প্রকাশনার যুগ্ম সম্পাদক এড, জাহেদুল হক কচি ও আহমেদ ফয়সল আজাদ। আরো বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি সনজিৎ দেব, ইটিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্ত্তী, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দেব। কবি পুলক ধর প্রমুখ।

সভায় শামস্-উল ইসলাম বলেন সৈয়দ মহসীন আলীর সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের অবদানে দেশ স্বাধীন হয়ে ছিল, বলেই আমরা আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ পেয়েছি, মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের কারণেই সৈয়দ মহসীন আলী একজন জনপ্রিয় নেতা বীর মুক্তিযুদ্ধা আমাদের কাছে চিরস্মরনীয়, পরম শ্রদ্ধার, পরম ভালবাসার। তিনি বলেন মহসীন আলী বাংলাদেশের উজ্জ্বল একটি নক্ষত্র ও আলোর জ্যোতি ছিলেন। তিনি আমাদের সকলের ছায়া হয়ে কাজ করেছেন। আমাদের সকল সমস্যায় তিনি প্রাণ দিয়ে রক্ষা করতেন। তিনি ছিলেন জাতীয় বীর, সকলের কাছের মানুষ প্রাণের স্পন্দন।

প্রধান অতিথি সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি সৈয়দা সায়রা মহসীন এমপি বলেন আপনাদের প্রাণ প্রিয় মানুষ, আমার স্বামী নিজেকে জনগনের খেদমতে উৎস্বর্গ করেছিলেন, প্রাণ দিয়ে ভালবাসতেন আপনাদের। এঁ আমাদের অহংকার, তাই আমরা গর্ববোধ করি। তিনি বলেন সুযোগ পেলে স্বামীর আসমাপ্ত কাজ সমাধা করতে চাই সকলের সহযোগিতায়। স্বপ্ন ছিল মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার, তিনি বেঁচে থাকলে মেডিকেল কলেজ এতদিনে হয়ে যেত। আমি তাঁর স্বপ্ন মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ মৌলভীবাজার কে একটি মডেল জেলায় পরিণত করতে জীবন বাজী রাখতে চাই।

বীর মুক্তিযুদ্ধা প্রবীন আইনজীবি এডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, আমার রনাঙ্গনের সাথী মৌলভীবাজারের মাটি ও মানুষের জনপ্রিয় জননেতা সৈয়দ মহসীন আলী আমার দলের লোক নয়, সে আমার আত্মীয়ও নয়, তাঁর সাথে ছিল আমার আত্মার আত্মীয়তা, সে ছিল উদার, বিশাল মনের অধিকারী, তাঁকে নিয়ে মোস্তাক চৌধুরীর ব্যাতিক্রম ধর্মী উৎসবমুখর প্রকাশনা নিঃসন্ধেহে বিরল, তার এই প্রকাশনা সাহসীকথার স্বাক্ষর রেখেছে, সত্যি সে প্রশংসার দাবীদার।

এম এ রহিম সিআইপি বলেন সৈয়দ মহসীন আলী আমার নেতা, বীর মুক্তিযুদ্ধা, আমাদের গর্ব, আমাদের অহংকার। সৈয়দ মহসীন আলী গোটা জীবন মানবতার সেবায় ব্যয় করে গেছেন, তিনি ছিলেন জনতার জনরাজ, বীর সাহসী, তাঁর মন ছিল আকাশের মতো বিশাল, তাঁর স্বপ্ন ছিল সর্বদিক থেকে এ মৌলভীবাজার জেলাকে সাবলম্ভী করে আধুনিক এক পর্যটন নগরীতে প্রতিষ্ঠা করা, জীবনভর সে লক্ষে কাজ করে গেছেন।

কবি কলামিস্ট অসিত দেব বলেন তিনি কবি না হয়েও ছিলেন কবি, গায়ক না হয়েও ছিলেন গায়ক। কাব্য সংগীত তার মননে রক্ত সঞ্চালনের মতো ছিল সঞ্চালয়মান। জনরাজের মতো, জন মঞ্চে ছিলেন আবির্ভূত। বিদায়ও রাজসীক হালে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com