সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস  ক্যাম্পেইন অনিুষ্ঠিত

December 24, 2017,

জনি বেগম/পলি রানী দেবনাথ॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড পালন করা হয়েছে।

২৩ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোাধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, পুলিশ সুপার মোঃ শাহাজালাল, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক জানান, মৌলভীবাজার সদরে মোট জনসংখ্যা ২ লক্ষ্য ৬২ হাজার ১০২ জন। এর মধ্যে ৩৭ হাজার ৬৩ জন শিশুকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের  ১ লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিটের ৩ হাজার ৮২৫ জনশিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিটের ৩৩ হাজার ২৩৮ জনশিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানে হয়।মোট কেন্দ্র সংখ্যা ৩০৩ টিএবং অতিরিক্ত ১৫ টি কেন্দ্রতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com