মৌলভীবাজারে একাডেমীক ভবনের উদ্বোধন

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার বলিয়ারবাগ এলাকায় “মঈন উদ্দিন একাডেমী”র একাডেমীক ভবনের উদ্বোধন, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৪ ডিসেম্বর রোববার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়।
একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মঈন উদ্দিন এর সভাপতিতে ও শিক্ষিকা তুলি বেগম এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশর আলী খোকন, সায়েদ আহমদ, মশাহিদ আহমদ, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সামির আহমদ শিপু, রওশন আলী ও সায়েদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে একাডেমীর শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
২০১৩ সালের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ওই একাডেমী এলাকার অবহেলিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বেতন বা ফি কিছু নেয়া হচ্ছে না।



মন্তব্য করুন