সদর উপজেলার পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার

December 25, 2017,

সংবাদদাতা॥ মৌলভীবাজার সদর উপজেলার নিজ বাহাদুর পুর এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।

জানাযায় ২৪ ডিসেম্বর রবিবার বিকাল ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে

শেরপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোঃ আবু সাঈদ নিজ বাহাদুর পুর নিবাসী চোরা চালান সিন্ডিকেটের ওয়ারেন্ট ভুক্ত আসামী জামান মিয়া (৪৫) কে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন।

উল্লেখ্য উক্ত আসামি আন্তঃ জাতিক চোরা চালান সিন্ডিকেটের সদস্য। সে ভারত থেকে সোনা চোরা চালানের সাথে জরিত। সে বাংলাদেশি হওয়া সত্বেও ভারতে বিয়ে করেছে  এবং বেশির ভাগ সময় ভারতে আত্মগোপন করে থাকে। তাই র্দীর্ঘ দিন যাবৎ তাকে গ্রেফতার করা সম্ভব হয়না।

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আধই মোঃ আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com