মৌলভীবাজারের মোঃ ছয়ফুর রহমান বামা প্রককস’র কেন্দ্রীয় কমিটি সভাপতি নির্বাচিত

বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি (বামাপ্রককস) এর সাধারণ সভা ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শেখ মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৌলভীবাজার কালেক্টরেটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ছয়ফুর রহমানকে সভাপতি এবং গাজীপুর কালেক্টরেটের প্রশাসনিক কর্মকর্তা খোন্দকার শাহিদুল ইসলামকে মহাসচিব করে ২০১৮-১৯ সালের জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। উক্ত সভায় মাঠপ্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের পদমর্যাদা ৯ম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
উপদেষ্ঠমন্ডলীর সদস্যরা হলেন, ঢাকা কালেক্টরেটের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও সাবেক সভাপতি মোঃ শেখ মহিউদ্দিন, গাজীপুর কালেক্টরেটের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও সাবেক সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এবং পটুয়াখালী কালেক্টরেটের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও সাবেক মহাসচিব মোঃ শাহনুর হোসেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা। সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম। যুগ্ম মহাসচিব, প্রশাসনিক কর্মকর্তা, ফেনী কালেক্টরেট। কোষাধ্যক্ষ মোঃ ওহাব শেখ, প্রশাসনিক কর্মকর্তা, ফরিদপুর কালেক্টরেট, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ শেখ, প্রশাসনিক কর্মকর্তা, মেহেরপুর কালেক্টরেট। দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল¬াহ আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা, সিরাজগঞ্জ কালেক্টরেট, ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতি সম্পাদক কাজী মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, মানিকগঞ্জ কালেক্টরেট, মহিলা বিষয়ক সম্পাদিকা রমলা বালা বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা নড়াইল কালেক্টরেট, নির্বাহী সদস্যরা হলেন, ছায়াদ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা, প্রমোদ কুমার দাশ, প্রশাসনিক কর্মকর্তা, সাতক্ষীরা কালেক্টরেট, আব্দুল কাদের, প্রশাসনিক কর্মকর্তা, ফরিদপুর সদর, মোঃ মোসলেম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, ঝিনাইদহ কালেক্টরেট, মুন্সি আজাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, খুলনা কালেক্টরেট, নিজাম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা বিভাগী কমিশনারের কার্যালয়, সিলেট, মোঃ সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, মাদারীপুর কালেক্টরেট, মোঃ হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, ময়মনসিংহ কালেক্টরেট, মোঃ মমিনুল হক, প্রশাসনিক কর্মকর্তা, কুমিল¬া কালেক্টরেট, প্রদীপ কান্তি সেন, প্রশাসনিক কর্মকর্তা, চট্টগ্রাম কালেক্টরেট, মোঃ কলিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, কিশোরগঞ্জ কালেক্টরেট।



মন্তব্য করুন