জাকারিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

December 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজার প্রাঙ্গনে হলিমপুর ভাই ভাই যুব সংঘের উদ্বোগে জাকারিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।

হলিমপুর উত্তর মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পৌদ্দার বাচ্চু। বক্তব্য রাখেন গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ প্রমুখ। উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডে সাবেক মেম্বার মোঃ খালিছুর রহমান, ভাই ভাই যুব সংঘের  সভাপতি মোঃ সেলিম মিয়া, প্রবাসি মোঃ মছনু মিয়া, মোঃ মিছলু মিয়া, পবলু মিয়া, মোঃ জাকারিয়া মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, জাহিদুল ইসলাম, মোঃ সালেহ আহমেদ।

উদ্বোধনী খেলায় কাটারাই স্বাগতিক হলিমপুরের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে কাটারাই নির্ধারিত ওভারে ৮৬ রান করে, জবাবে হলিমপুর ৫৬ রানে ওল-আউট হয়, ফলে ৩০ রানে কাটারাই জয় লাভ করে।a

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com