সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
February 1, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের প্রাইভেট গাড়ির ধাক্কায় সইফা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে কাজিরবাজার এলাকার বেকামুড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। সইফা বেগম সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের বেকামোড়া এলাকার মৃত আব্দুল খালিক এর স্ত্রী।
জানা যায়, সইফা রাস্তা পারের সময় একটি দ্রুতগ্রামী প্রাইভেট মাইক্রবাস তাকে চাপা দিলে স্থানীয় লোকজন সইফাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য করুন