ডিজিটাল উদ্ভাবনী মেলায় মৌলভীবাজার সরকারী কলেজের সাফল্য

February 10, 2018,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার জেলা প্রশাসন ও এটুআই প্রোগ্রাম-প্রধানমন্ত্রীর কার্যালয় এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সাফল্য অর্জন করেছে মৌলভীবাজার সরকারী কলেজ।
৭ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগীতায় মৌলভীবাজার সরকারী কলেজের গণিত বিভাগেরছাত্র নাবিল মোহাম্মদ শাকিফ ১ম স্থান ও আহমেদ নিয়াজ নাঈম ২য় স্থান অর্জন করে। তারা এই প্রতিযোগীতায় গ বিভাগে এই সাফল্য অর্জন করে।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এবং জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। মেলায় মৌলভীবাজার সরকারী কলেজেরস্টলের মূল আকর্ষণ ছিল ‘আমার দেখা ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক দুইটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। শিক্ষার্থী নাবিল ও নিয়াজের এই দুটি প্রজেন্টেশন এর ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেনদর্শনার্থীরা।
শিক্ষার্থী নাবিল ও নিয়াজ জানান, এই ধরণের উদ্ভাবনী কিছু তৈরী করে পুরস্কৃত হওয়ায় তারা আনন্দিত। ভবিষৎ এ বড় কিছু তৈরি করে চমক লাগাতে চান। তাই সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন।
মেলায় অংশগ্রণের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার সরকারী কলেজের এই দুই মেধাবী শিক্ষার্থী মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা সনদপত্র এবং পুরস্কার প্রদান করা হয়।a

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com