ইসলাম মিশন মৌলভীবাজারের দ্বি-বার্ষিক সাধারণ সভা- ১৮ অনুষ্ঠিত

February 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সেচ্চাসেবী মানবকল্যাণ প্রতিষ্ঠান ইসলাম মিশন (রেজি নং মৌল/২৭১/১) দ্বি-বার্ষিক সাধারণ সভা- ১৮ কেন্দ্রিয় কার্যালয়  ৬৫৭/১ সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) সড়কস্থ ইসলাম মিশন ভবনে ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকায় সহ-সভাপতি প্রফেসর আলহাজ্ব সৈয়দ আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইউনুস আলীর সঞ্চালনায় স্বাগত ভাষণ এবং দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ (অব.) মো: আব্দুর রকীব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ্ মোস্তফা টাউন কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাও: আব্দুর রহিম, মাও: আরমান আলী, ইসলাম মিশন নির্বাহী সদস্য এড. হাফিজ আব্দুল আলীম, আল ইসলাহ শহর শাখা সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

দ্বি-বার্ষিক সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে ২০১৮-১৯ এর জন্য সাবেক কমিটিকে পুন:বহাল রেখে কার্যনির্বাহী সদস্য সৈয়দ মুজিবুল হোসেনের মৃত্যুতে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মো: জসিম উদ্দিন লাভলুকে অন্তর্ভুক্ত করা হয় এবং আলহাজ্ব আব্দুল্লাহ আল নিজাম মাশহুদকে উপদেষ্টা মনোনীত করা হয়।

২০১৮-১৯ কার্যনির্বাহী কমিটি পরিচিতি:-

সভাপতি আলহাজ্ব সৈয়দ আবু শাহাজান, সহ-সভাপতি প্রফেসর আলহাজ্ব সৈয়দ আব্দুর রহিম, সহ-সভাপতি সৈয়দ আজিজুল হক, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ (অব.) মো: আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইউনুস আলী, কোষাধ্যক্ষ হাফিজ মাও: মো: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, অফিস সম্পাদক আলহাজ্ব আব্দুল মুমিন, সদস্য এড. হাফিজ আব্দুল আলীম, মো: জসিম উদ্দিন লাভু, আলহাজ্ব মো: আবুল কালাম, মো: সাহিদ চৌধুরী, আলহাজ্ব ওয়াহিদুর রহমান চৌধুরী, হাফিজ মাহফিজুল ইসলাম ও সৈয়দ জাহিদুল হক নাহিদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com