পুলিশ সার্জেন্টের তাৎক্ষণিক পদক্ষেপ, ছিন/তাইকারী আ/টক করে মোবাইল উদ্ধার

September 22, 2026,

স্টাফ রিপোর্টার : ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের গদার বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট রয়েল দেবনাথ।

এ সময় শ্রীমঙ্গলের কালীঘাট রোডের বাসিন্দা এক মহিলা মোবাইল ফোন হাতে রাস্তা পার হওয়ার সময় এক ছিনতাইকারী জোরপূর্বক তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা চিৎকার শুরু করলে তার চিৎকার শুনে সার্জেন্ট রয়েল দেবনাথ তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন।

একপর্যায়ে তিনি ছিনতাইকারীকে ঝাপটে ধরে ফেলেন। পালিয়ে যাওয়ার জন্য ছিনতাইকারী সার্জেন্ট রয়েল দেবনাথের সঙ্গে ধস্তাধস্তি করলেও তিনি তাকে আটক করতে সক্ষম হন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করেন তিনি।

পরে উপস্থিত লোকজনের সহায়তায় আটক ছিনতাইকারী মো: রাকিব ও উদ্ধারকৃত মোবাইল ফোনটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়।

দায়িত্ব পালনকালে অপরাধ সংঘটিত হতে দেখে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসা একজন পুলিশ সদস্যের পেশাদার দায়িত্ববোধেরই প্রকাশ। সার্জেন্ট রয়েল দেবনাথ নিজের নিরাপত্তার কথা না ভেবে দ্রুত ছিনতাইকারীর পিছু ধাওয়া করে তাকে আটক এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধারে ভূমিকা রাখেন।

কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে সাধারণ নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়া এবং পরিস্থিতি অনুযায়ী সহযোগিতা করা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুলিশ এবং সাধারণ মানুষ মিলে কাজ করলেই অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com