শোক সংবাদ : প্রাক্তন শিক্ষক শাহানারা আক্তার আর নেই

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বনবিথি এলাকার শহীদ মুকিত সড়কের ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক শাহানারা আক্তার আজ (৩ মার্চ) ভোর ৫ ঘটিকায় লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলিল্লাহির রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী সংক্রান্ত রোগে আক্রান্ত ছিলেন। শাহানারা বেগম মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ও নিউজ টু-ডের মৌলভীবাজার প্রতিনিধি মুক্তিযোদ্ধ মোঃ মোস্তফার সহধর্মীনী। মৃত্যুকালে তিনি ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানাযার মরহুমের নামাজে যানাজা পরবর্তীতে জানানো হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক এসাসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ অন্যান্যরা।



মন্তব্য করুন