মৌলভীবাজার পৌরসভার বাজার পরিদর্শক নূরুজ্জামানের স্ত্রীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার পৌরসভার বাজার পরির্দশক এ কে এম নূরুজ্জামানের স্ত্রী মহসিনা বেগম এর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। তার অকাল মৃত্যুকে শোক প্রকাশ করেছেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান,চেম্বার সভাপতি কামাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন,জেলা ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্বল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটের সময় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের সুলতানপুর এলাবার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুরে টাউন কামিল ঈদগাহ ময়দানে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ছেলে,১মেয়ে,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



মন্তব্য করুন