প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত

March 6, 2018,

জনি বেগম॥ মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০১৮ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন কার্যালয় হতে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়োজীদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মৌলভীবাজার এর উপ পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার সুপারিনটেনডেন্ট পি টি আই এ. কে. এম সাইফুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com