আপ্তাব উদ্দিন খুদেজা বানু ওয়েলফেয়ার ট্রাস্ট বর্মান এর উদ্যোগে  বৃত্তি প্রদান ও পোষাক বিতরণ আলোচনা সভা 

March 11, 2018,

শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের আপ্তাব উদ্দিন খুদেজা বানু ওয়েলফেয়ার ট্রাস্ট বর্মান মৌলভীবাজার এর উদ্যোগে পি এস সি ও জে এস সি পরিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও পোষাক বিতরণ আলোচনা সভা ২০১৮ অনুষ্ঠিত হয়।  সিংকাপন উআপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, স্বাগত বক্তব্য রাখেন অত্র সিং কাপন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আখলিছুর রহমান আপ্তাব উদ্দি খুদেজা বানু ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি, অনুষ্ঠান পরিচালনা করেন. আপ্তাব উদ্দিন খুদেজা বানু ওয়েলফেয়ার ট্রাস্ট মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জলিল মিয়া, খছরুজ্জামান, খোকন ইউসুফ যুক্তরাজ্য প্রবাসী, আজাদুর রহমান, নেছার মিয়া, শাহাদাত, কাজল, আব্দুল মোতালিব, ছাত্র নাঈন আহমেত প্রমুখ। প্রতি বছরের মতো এবারও ট্রাস্টের পক্ষ থেকে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রি বিতরন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার রাজনীতিবিধ সাংবাদিক শিক্ষক , শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com