শিল্পকলা একাডেমির গুনীজনদের সম্মাননা

March 14, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজার শিল্পকলা একাডেমির উদ্যোগে গুনীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার ১৩ মার্চ রাতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,মৌলভীবাজার চেম্বারের সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, নাট্যকার আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু।

অনুষ্ঠানে ৫ জন গুনী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। গুনীজনরা হলেন- নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, কন্ঠসঙ্গীত সুদর্শন রবিদাস, সৃজনশীল সংস্কৃতি গবেষক ড. রনজিত সিংহ, লোকসংস্কৃতিক হাজী মোঃ ইউসুফ আলী ও যন্ত্রসঙ্গীত প্রদীপ রঞ্জন ভট্টাচার্য্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com