(ভিডিও সহ) মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত

March 25, 2018,

আশরাফ আলী॥ ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যায় নিহতদের স্মরণে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।

রবিবার ২৫ মার্চ দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com