তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি বদরুল, সম্পাদক জিসান

September 17, 2026,

স্টাফ রিপোর্টার : ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টে এই কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ। কাউন্সিলে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক মো. আলী হোসাইন মিতুল, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন রাফি, সহ সাংগঠনিক সম্পাদক মো. রুমেন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক সায়েম আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক আলী হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাফিউল ইসলাম,সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শাহী উদ্দিন।

এ সময় কাউন্সিলে মো: বদরুল ইসলাম-কে সভাপতি, আহমেদ জিসান জোসেফ-কে সাধারণ সম্পাদক ও রিয়াদ বখস-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ‎৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

‎কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ সভাপতি মো. মাছুম হাজারী, নাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান পারভেজ, রোমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম রেদওয়ান, রবিন রুসেল, আজিজুর রহমান, প্রচার সম্পাদক ইফতেখার আহমদ সনি, সহ-প্রচার সম্পাদক আবু বকর, ইয়াকুব খান, ওয়াহিদুর রহমান, অপু আহমদ তারেক, অর্থ সম্পাদক শাকিল আহমদ, অফিস সম্পাদক জুবায়ের আহমদ, সহ অফিস সম্পাদক মিনহাজ আহমদ, ইমাম উদ্দিন, মহসিন আহমদ, মিলাদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক কামরুল হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক রেজাউর রহমান শিপু, মাহফুজুর রহমান রাকিব, রাসেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তারেক আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুন্না আহমদ, হাবিবুর রহমান, লিছান আহমদ, হাসান আল মামুন, আব্দুল কাদির, কামরুল ইসলাম, জুয়েল আহমদ, মোজাম্মিল হোসেন, কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহিদ হাসান, লুবন আহমদ, কয়েছ আহমদ, মুহিবুর রহমান, রাজু আহমদ, শফিকুল ইসলাম, রুহুল আমীন, তোফায়েল ইসলাম, হেলাল আহমদ, লোকমান আহমদ।

সদস্য, সোহাগ আহমদ, শিহাব আহমদ, জিহাদ আহমদ, শাফি আহমদ, ইসমাইল ইসলাম মাছুম, সাকিল আহমদ, ইফরান আহমদ, জাকির খান, সৈয়দ সানি, তাহের আহমদ, আবিদ আহমদ, আমির হামজা, বিলাল হোসেন সাকের, জুয়েল আহমদ, রবিউল ইসলাম, পাবেল হোসেন, রাহেল আহমদ, গোলজার হোসেন, মুহিবুর রহমান, সুহেল আহমদ, সাইদুল ইসলাম, শিবলু আহমদ, জুবায়ের আহমদ, শিতার আহমদ, জাকার আহমদ, আবু তাহের ইফতি, জাকির খান, সৈয়দ সানি, জুয়েল আহমদ, শিহাব আহমেদ, জুনায়েদ আহমেদ পাবেল।

শেষে নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দকে শপথবাক্য পাঠ করান কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com