শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের শিখন সমালোচনা প্রকল্পের কর্মশালা

জনি বেগম/পলি রানী দেবনাথ॥ শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের শিখন সমালোচনা প্রকল্প পরবর্তী সময়ে এক সঙ্গেকাজ করার কৌশল নির্ধারনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের রেস্টইন হোটেল এর সম্মেলন কক্ষে আয়োজিত রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, মৌলভীবাজার জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা জোবায়ের আলম, মৌলভীবাজার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, শিক্ষিকা মাধুরী মজুমদার, ব্রাক প্রতিনিধি আরিফুর রহমান, তারিক আজিজ জেলা ব্যবস্থাপক ব্রাক, মিজানু রহমান জুনিয়র সেক্টও ¯েপশালিস্ট ব্রাক। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী সমাজের ১০০ জননারী সদস্য।



মন্তব্য করুন