পুলিশি চেকপোস্টে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

April 8, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে কাগজ পত্র বিহীন প্রায় অর্ধশতাধিক মটর সাইকেল আটক করেছে পুলিশ।

রোববার ৮ এপ্রিল শহরের বিভিন্ন পয়েন্টে  পুলিশ সুপার  মোহাম্মদ শাহ জালাল বিপিএম স্বয়ং নিজে উপস্থিত থেকে কাগজপত্র বিহীন মোটর সাইকেল ও সিএনজি আটক করেন।

পুলিশ সুপার জানান এ অভিযান মৌলভীবাজার ও শ্রীমঙ্গল উপজেলায় অব্যাহত থাকবে। এ সময় মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম  উপস্থিত ছিলেন।এ সময় কোন প্রকার অযুহাত শোনেনি পুলিশের কমকর্তারা ।

এ সময় যাদের সংঙ্গে কাগজ পত্র ছিল না তাদেরকে কাগজ পত্র নিয়ে এসে সাইকেল নিয়ে যাবার পরামর্শ দেন।

এছাড়া যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের কে আইন অনুযায়ী জরিমানা করা হয়। পুলিশের এই অভিযানে জনগন সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে এভাবে যদি পুলিশ কিছু দিন পরপর অভিজান চালায় তবে লাইসেন্স/কাগজ বিহীন চালক আর রাস্তায়য় নামার সাহস পাবে না। ফলে যেমনি রোড এক্সিডেন্ট কমবে তেমনি নাম্বার বিহীন সাইকেল দিয়ে ছিনতাই ঘটনা কমবে।

মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সোহেল আহম্মদ জানান, এ পযর্ন্ত অর্ধশতাধিক মামলা হয়েছে এবং প্রায় কাগজ বিহীন ৩০টি সাইকেল থানায় আটক রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com