জুড়ীতে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

October 24, 2018,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয়। ২৪ অক্টোবর বুধবার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী করা, খাবারে পোড়া তেল ব্যবহার করা, ওজনে কম দেয়া, একই ফ্রিজে কাচা ও রান্না করা মাংস রাখা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য বিক্রি করা, খাদ্য পণ্যে রং ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধের অভিযান এ চালানো হয়।
অভিযানে উপজেলার নিউ শাহীন রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ১০ হাজার টাকা, পাঁচতারা রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, সুলতান রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ১ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভেজাল বিরুধী অভিযানে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সহকারী পরিচালক আল আমিন। তাকে সহযোগিতা করেন জুড়ী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com