জুড়ীতে কৃষক কৃষাণী প্রশিক্ষণ
November 1, 2018,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে ২০১৮-১৯ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২)এর আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ নভেম্বর উপজেলা কৃষি অফিসারের সভাকক্ষে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষ্ণ রায়ের সভাপতিত্বে এসময় কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ দেন জেলা প্রশিক্ষণ উপ-পরিদর্শক লুৎফুর বারী,এ ডি ডি (কপ) মফিজ ইসলাম।
এতে জুড়ী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন