জুড়ীতে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

November 8, 2018,

সাইফুল্লাহ হাসান॥ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের নয়া বাজার থেকে বড়ধামাই সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বড়ধামাই সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২ কি.মি. রাস্তায় বিদ্যুতিক ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।

সোমবার ৭ নভেম্বর রাতে সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাম্পপোস্ট স্থাপনের শুভ উদ্বোধন করেন মাও:সায়েম উদ্দিন আহমদ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন গোয়ালবাড়ী ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য কবির উদ্দিন, সংগঠনের সদস্য সালমান আহমদ, ফাহিম আহমদ ও জাহাঙ্গীর আলম প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com