জুড়ীতে কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন

November 21, 2018,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কেক কেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ২২ নভেম্বর সন্ধ্যায় জুড়ী শহরের এক হল রুমে জুড়ী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ইমনের উপস্থাপনায় এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মন্জুর সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন আসাদ উদ্দিন বটল, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ মুহাইমিন শামীম, বিএনপি নেতা, সিরাজুল ইসলাম তুলা।

এছাড়াও উপস্থিত ছিলেন জামিল আহমদ, মাসুক আহমদ, সারুক উদ্দিন, উপজেলা যুবদল নেতা মামুনুর রশীদ, জেলা যুবদলেন যুগ্ম সাধারন সম্পাদক রুমেল আহমদ, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জুড়ী সেচ্ছাসেবক দল নেতা ফয়ছল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন কামরুল, হাসান মাসুম, সাগরনাল ইউপি ছাত্রদল সভাপতি ফয়জুর রহমান, সামাদ আহমদ, জাফর আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com