জুড়ীতে হামিদ আলী একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

November 24, 2018,

আশরাফ আলী॥ জুড়ী উপজেলার ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম বাছিরপুর এলাকায় হামিদ আলী একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

২৩ নভেম্বর শুক্রবার সকালে বাছিরপুর এলাকার বিশিষ্ট মুরব্বী হারিছ আলীর সভাপতিত্বে এবং সাজেদুল ইসলাম ও লুকেশ চন্দ্র বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি জুড়ী উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, জালালাবাদ এসোসিয়েসন ঢাকার আজীবন সদস্য আব্দুল কাদির, তরুণ সংগঠক ও সমাজ সেবক আবুল কালাম, পল্লী চিকিৎসক এম.এ কাইয়ুম ভূঁইয়া।

.আতিকুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমি পররিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন (রাজা) ও লুকেশ চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, শাহজাহান আলী, বিন্দু পাল, আব্দুস সাত্তার, বন্দে আলী, নূরুল হক প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ ধরনের ব্যক্তি উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের উন্নয়নে প্রত্যেক বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com