মৌলভীবাজার-১ আসন সকল মতভেদ ভুলে গিয়ে ২৩ দলীয় ঐক্যজোট ও ঐক্যফ্রন্ট প্রার্থীকে বিজয়ী করতে হবে

December 12, 2018,

জুড়ী প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ২৩ দলীয় ঐক্যজোট ও ঐক্যফ্রন্ট প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার গোয়াল বাড়ির মিঠুর পৈত্রিক বাড়িতে সাবেক বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আছাদ উদ্দিন বটলের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি হাজী মুজিবুর রহমার মুজিব, উপজেলা জামায়ত আমির মাওঃ আব্দুর রহমান, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপি সহ- সভাপতি জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি সাবেক ৩ বারের চেয়ারম্যান হাজী মঈন উদ্দিন মইজন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, বিএনপি নেতা ফখরুল ইসলাম শামীম, ডাঃ গিয়াস উদ্দিন সিদ্দিকী,

বিএনপি নেতা এম,এ মোহাইমিন শামীম, নজরুল ইসলাম নজি মাষ্টার প্রমূখ। বক্তারা বলেন, জুড়ী ও বড়লেখায় আজ ২৩ দলীয় ঐক্যজোট ও ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে।

নাসির উদ্দিন মিঠু এখন একক কোনো ব্যক্তি নয়। তিনি আমাদের সকলের প্রার্থী। সকল

মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বক্তারা আরো বলেন, এ সরকার ফ্যাসিবাদী, মিত্যাবাদী, জুলুম নির্যাতনকারী সরকার। এ সরকারের আমলে দেশের মানুষ নিরাপদে নেই। ভয়ে ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছে মানুষ। জান-মালের কোনো নিরাপত্তা নেই। প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা কোটি কোটি টাকা বিদেশে পাঁচার করে বিরাট সম্পদ লোট করে নিচ্ছে। এ সরকারের অসংখ্য গুম খুন হামলা মামলাসহ জগন্য কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষের মনে অনেক ক্ষোভ জমে আছে। তাই এই সরকারকে আর দেশের মানুষ চাচ্ছে না। পরিবর্তন করে নতুন একটি সরকার চায় মানুষ। এজন্য ২৩ দলীয় জোটকে ভোট দিয়ে নির্বাচিত করে গণ্যতন্ত্রকে ও বেগম খালেদা জিয়াসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের মুক্ত করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com