(ভিাডওসহ) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় কোন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতে দেয়া হবে না

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন ২০১৮ ও সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ক গোল টেবিল আলোচসা সভা। সভায় বক্তারা বলেন, সংখ্যালঘুরা যেন নিজেদের সংখ্যালঘু না ভেবে এদেশের একজন শক্তিশালী নাগরিক হিসেবে ভাবার মনোবল রাখেন। তাহলেই সংখ্যালঘু ও সংখ্যাগুরুর মধ্যে মানসিক দূরত্ব থাকবে না।
মৌলভীবাজারে প্রেসক্লাব মিলনায়তনে মানবাধিকার সংগঠন শারি এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক।
সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুজন মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, শারির কো-অর্ডিনেটর রঞ্জন বকসী নুপু, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারন সম্পাদক সালেহ এলাহি কুটি, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেত্রী ইপা বড়–য়া, দলিত জনগোষ্টীর নেত্রী চিত্রালী পাল, মানবাধিকারকর্মী এস কে দাশ সুমন, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল, সাংবাদিক মাহমুদ এইচ খান অ্যাডভোকেট মো: হাফিজ।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববতী ও পরবর্তী সময়ে মৌলভীবাজার জেলায় কোন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতে দেয়া হবে না বলে আস্বস্ত করেন সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক।



মন্তব্য করুন