জাকিরের বাড়ীতে উঠান বৈঠক

December 21, 2018,

সাইফুল্লাহ হাসান॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী- বড়লেখা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদের সমর্থনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারন সম্পাদক জুড়ী উপজেলার কৃতি সন্তান এস এম জাকির হোসাইনের বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় জুড়ী উপজেলার এস এম জাকির হোসাইনের নিজ গ্রামের বাড়ী হালগরায় মৌলভীবাজার-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদের সমর্থনে উঠান বৈঠকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজীর পরিচালনায় এবং পূর্বজুড়ী ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আদর উদ্দিন আহমদ এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, হল্যান্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মুয়ীদ ফারুক, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ (লেমন), আওয়ামীলীগ নেতা আব্দুল কাদীর প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com