কুলাউড়ায় নৌকার পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচারণা

December 22, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥  মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে মহাজোটের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনকে বিজয়ী করতে মাঠে নেমেছেন ছাত্রলীগের নেতৃবৃন্ধরা। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ জীবন রহমানের নেতৃত্বে নৌকার পক্ষে নির্বাচনী একটি টিম সমগ্র উপজেলায় ভোটারের দ্বারে ও প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে মধ্যরাত অবধি বিভিন্ন এলাকায় গণসংযোগ কওে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট কামনা করছেন। বুধবার কুলাউড়া সরকারী ডিগ্রী কলেজ, লংলা আধুনিক ডিগ্রী

কলেজ ও মনু কলেজে যান। সেখানে নতুন ভোটার হওয়া শিক্ষার্থীদের হাতে নৌকা প্রতীকের প্রচারপত্র বিলি করেন।

পরে পৃথিমবাজার ইউনিয়নরে রবিরবাজারে গিয়ে গনসংযোগ করেন। বৃহস্পতিবার ও শুক্রবার কর্মধা, ভুকশিমইল ও জয়চন্ডি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে নারী/পুরুষদের হাতে প্রচারপত্র বিলি করেন ও সদও ইউনিয়নে কয়েকটি উঠান বৈঠকে প্রচারনা চালান। নির্বাচনী টিমে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সম্পাদক এম এ হাসান, সহ-সভাপতি রাজু দেশোয়ারা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক হেলাল, টঙ্গী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হাসান সাঈদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক ফরজুর রহমান ফয়েজ, যুগ্ম আহবায়ক মোক্তাদির সালমান, সিনিয়র সদস্য জালাল সিদ্দিকী, ইয়াসিনুর রহমান নাঈম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদেও যুগ্ম সাধারন সম্পাদক রাসেল হোসেন নাঈম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আর এইচ রেজা, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাউৎগাও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল হক ফাহিম ও কৃষকলীগ নেতা মোঃ ফজলু মিয়া প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ জীবন রহমান জানান, জননেত্রী শেখ হাসিনার আস্তাভাজন ও ভ্যানগার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে আমরা ছাত্রলীগ নেতৃবৃন্দরা নৌকাকে বিজয়ী করতে মাঠে জোরেসোরে নেমেছি। ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত না করে আমরা ঘওে ফিরবো না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com