জুড়ীতে জাল টাকাসহ ৩ যুবক আটক

January 21, 2019,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে জাল টাকাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ডাকঘরস্থ সড়কের একটি হোটেলের সম্মূখ থেকে জাল টাকাসহ পুলিশ ৩ যুবকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৮টি পাঁচশত টাকার জাল নোট পায়। আটককৃতরা হলো কুলাউড়া উপজেলার রবিরবাজারের বুধু মিয়ার পুত্র সুমন মিয়া (২৪), জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে আবু দাউদ (২৪) ও একই গ্রামের আব্দুস শাহিদের পুত্র মইনুল ইসলাম (৩২)। আটককৃতদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুড়ী থানায় একটি মামলা নং ৭ দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com