শাফাত উদ্দিন আহমদ এর কুলখানি

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত আলহাজ¦ মোঃ শাফাত উদ্দিন আহমদ এর কুলখানি ২৩ জানুয়ারী বুধবার কুলাউড়া উছলাপাড়াস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া দক্ষিণবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মৌলানা ইকরামুল হক। পরে কাঙ্গালীভোজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কুলাউড়ার অন্যতম বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত আলহাজ¦ মোঃ শাফাত উদ্দিন আহমদ ১৯ জানুয়ারি শনিবার রাতে কুলাউড়া উছলাপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধখ্যজনিত কারণে ৭৮ বছর বয়সে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। পরদিন ২০ জানুয়ারী রোববার বেলা ২টায় তাঁর কর্মস্থল কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাযা এবং বেলা ৩টায় মরহমের গ্রামের বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া ঈদগাহ মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
প্রয়াত প্রধান শিক্ষক শাফাত উদ্দিন আহমদ ১৯৯৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করেন। তাঁর বড় ছেলে কয়ছর রশীদ কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার ছিলেন। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী সাংবাদিক, ২য় ছেলে লিটল ম্যাগ কামরাঙাা সম্পাদক কামরুল হাসান।



মন্তব্য করুন