কুলাউড়া কনজুমার এমপ্লেয়ার এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

January 26, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া কনজুমার এমপ্লেয়ার এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৫ জানুয়ারি শুক্রবার বিকেলে কুলাউড়া ডাকবাংলো মাঠে আয়োজিত আলোচনা সভায় এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম কাদিরের সভাপতিত্বে ও সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, এসোসিয়েশনের সহ-সভাপতি মহি উদ্দিন আহমদ রিপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন্দ্র চন্দ্র মল্লিক, সাংগঠনিক সম্পাদক মামুন রহমান, উপজেলা প্রজন্মলীগের সভাপতি রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শামছুল আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান এসোসিয়েশনের সদস্যদের নিয়ে প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটেন। এসময় উপস্থিত বক্তারা এসোসিয়েশনের সার্বিক কল্যানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com