জুড়ীতে পুলিশ সেবা সপ্তাহে সাইকেল বিতরণ

January 27, 2019,

জুড়ী প্রতিনিধি॥  জুড়ীতে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন ও সাইকেল বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারী রবিবার দুপুর ১২ ঘটিকায় জুড়ী থানা ভবনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলশান আরা মিলি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জেলা যুবলীগ সদস্য রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুবলীগ নেতা জমসেদুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাংগঠনিক সম্পাদক এম. রাজু আহমেদ, সাইফুল ইসলাম সুমন।

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অতিথিবৃন্দ ছাড়াও, জুড়ী থানার সকল পুলিশ সদস্য, গ্রামপুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য অংশ নেয়। পরে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার এর ব্যক্তিগত পক্ষ থেকে দুই জন গ্রামপুলিশকে দুইটি বাই সাইকেল প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com