মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রথম শিক্ষা কার্যকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু

January 30, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ সারা দেশের মতো কুলাউড়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্য বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিকে বই হাতে হাসিমুখে বাড়ি ফিরছে শিশুরা।

৩০ জানুয়ারী বুধবার সকালে অনুষ্ঠিত হয় বই বিতরণ উৎসব। বেলা ১১টার দিকে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রথম শিক্ষা কার্যকর্ম ২৭/০১/২০১৯ ইং থেকে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের মধ্যে দিয়ে শুরু করা হয়।মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হাজি মোঃ বেলায়ায় হোসনে লাল এর সভাপতিত্বে ও মুছা আহমদ সুয়েট এর পরিচালনায় এবং মাওলানা কামরুল ইসলাম’র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ছাত্রছাত্রীদের হাতে নতুন বছরের পাঠ্য বই তুলে দেন অতিথিবৃন্দ এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান মতই, মাদ্রাসা নির্মান কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম মামুন, সদস্য মোঃ ইকবাল আহমদ সুমন,এইচ ডি রুবেল,মোঃ গফুর মিয়া, মোঃ হাসান আহমদ, আহমদ রিপন, মোঃ রুকন মিয়া মাদ্রাসার ভুমিদাতা মোঃ ফয়জুর রহমান, শিক্ষার্থীর অভিবাবক ফখরুল ইসলাম,ঠিকাদার ছনর মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com