কুলাউড়ায় প্যানেল মেয়রসহ ৩ জন কারাগারে

January 31, 2019,

এইচ ডি রুবেল॥ মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে কুলাউড়া থানায় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ঢুলিপাড়ার মামলায় অভিযুক্ত বিএনপি নেতা কুলাউড়া পৌর সভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্ছু, রাতগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামালসহ ১০জন ৩১ জানুয়ারী বৃহস্পতিবার মৌলভীবাজার চীফ জুডিসিয়াল কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ৩ জনকে করাগারে প্রেরন ও ৭ জনের জামিন মঞ্জুর করেন।

জানা যায়, নির্বাচনকালীন সময়ে ঢুলিপাড়ার মামলায় অভিযুক্ত উক্ত ১০জন মহামান্য হাইকোর্টের আগাম জামিনে থাকাবস্থায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার চীফ জুডিসিয়াল কোর্টে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত অভিযুক্তদের মধ্যে বিএনপি নেতা কুলাউড়া পৌর সভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্ছু, রাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ও উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ উদ্দিনসহ ৩ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন এবং অপর ৭ জনের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন বিএনপি নেতা মুজিবুল আলম সোহেল, দেলোয়ার হোসেন, মোঃ আবু হানিফ, রফিক মিয়া ফাতু, হাজী সামাদ, জামায়াত নেতা মোঃ রাজানুর রহিম ইফতেখার ও ছাত্রদল নেতা তানজিল খান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com