জুড়ীতে টিলা কেটে বাড়ি নির্মাণ  ১ লাখ টাকা জরিমানা আদায়

January 31, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কেটে বাড়ি নির্মাণের অপরাধে বৃহস্পতিবার কাতার প্রবাসীর ভাইকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন জুড়ী ইউএনও ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক। এসময় থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন সরদার উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত রাইয়ুব খানের ছেলে কাতার প্রবাসী হারুন খান অবৈধভাবে টিলা কেটে ভবন নির্মাণ করছিলেন। গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ আইন লঙ্ঘনের সত্যতা পান। প্রবাসীর ভাই নূর খান বাড়ি নির্মাণের কাজ দেখভাল করছিলেন। এসময় ভ্রাম্যমান আদালত অবৈভাবে টিলা কাটার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন।

জুড়ী ইউএনও অসীম চন্দ্র বনিক অবৈধভাবে টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে জানান, এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com