শরীফুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পুনঃ নির্মানের কাজ সমাপ্ত
February 3, 2019,

ফখর উদ্দিন আহমদ॥ কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেলিবিল গ্রামের সুন্দর মিয়া বাড়ী সম্মুখ হতে হাজী আক্কল আলী বাড়ীর পাশ হয়ে মনুনদীর বন্যা নিয়ন্ত্রন প্রতি রক্ষা বাঁধ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জনগুরুত্বপূর্ণ রাস্তা গত বর্ষা মৌসুমে বন্যার পানিতে মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়। উক্ত রাস্তা টি সরকারের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে সম্প্রতিক সমাপ্ত করা হয়েছে। বর্তমানে উক্ত রাস্তা দিয়ে সিএনজি, রিক্সা, মটর সাইকেলসহ সব ধরনের হালকা যানবাহন চলাচল করছে।
উল্লেখ্য উক্ত রাস্থাটি মেরামত কাজের দায়িত্ব পালন করেন মোঃ ইসমাইল আলী মেম্বার।



মন্তব্য করুন