অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমান

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার কটারকোনা ব্রীজের পার্শ্ব থেকে ৩ফেব্রুয়ারী রোববার অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১জনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদিউর রহিম জাদিদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে হাজিপুর ইউনিয়নের মনু নদীর কটারকোনা ব্রীজের ১কিলোমিটারের মধ্য থেকে বেআইনীভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে ঐ এলাকার শালন গ্রামের রিপন দে’কে আটক ও বালু উত্তোলনের ৩টি মেশিন জব্দ করা হয়। এসময় বালু মহাল ব্যবস্থাপনা আইন ২০১০অনুযায়ী আটক রিপনকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পরে দন্ডিত জরিমানার টাকা পরিশোধ করে। এসময় জব্দকৃত বালু মেশিন ৩টি বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাসহ কুলাউড়া থানা পুলিশ ফোর্স অংশ গ্রহন করেন।



মন্তব্য করুন