কুলাউড়ায় ইউএনও এবং এসি ল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় ইভটিজিং প্রতিরোধে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ইভটিজিং-কে ‘না’ বলুন ব্যাতিক্রমী এক উদ্দোগ পালন করা হয়েছে। কুলাউড়া ইউএনও মুহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে ও এসি ল্যান্ড মোঃ সাদিউর রহিম জাদিদ এর সহযোগিতায় ‘জনসেবার জন্য প্রশাসন’ ব্যানারে ৪ ফেব্রুয়ারী সোমবার উপজেলার বিভিন্ন যানবাহনে, শিক্ষাপ্রতিষ্টানে ও গুরুত্বপুর্ন স্থানে ‘ইভটিজিং-কে না বলুন’ সহস্রাধিক ষ্টিকার ও বোর্ড স্থাপন করা হয়।
জনগনকে সচেতন করার লক্ষে এসব ষ্টিকারে কেহ ইভটিজিংয়ের শিকার হলে তাৎক্ষনিকভাবে ইউএনও, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ০১৭৩০-৩৩১০৭৪ এবং সহকারী কমিশনার (ভুমি), এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ০১৭৩০-৩৩১০৮১ নাম্বারে যোগাযোগ করার জন্য এবং পাশাপশি ইভটিজারদের শাস্তি ১ বছর কারাদন্ড ও অর্থদন্ড উল্লেখ করে সতর্ক করে দেয়া হয়। কুলাউড়া শহরের মৌলভীবাজার বাস ষ্টান্ডে সকালে কর্মসুচীর উদ্বোধন করেন ইউএনও মুহাম্মদ আবুল লাইছ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সাংবাদিক এইচডি রুবেল প্রমুখ।
ইউএনও মুহাম্মদ আবুল লাইছ জানান কুলাউড়াকে ইভটিজিং মুক্ত করতে প্রসাশনের ব্যাতিক্রমী এ উদ্দোগ অব্যাহত থাকবে। দিনব্যাপী ব্যাতিক্রমী এ কর্মসুচীতে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামছুদ্দিন বাবুসহ স্কাউট সদস্যরা অংশ গ্রহন করে।



মন্তব্য করুন