কুলাউড়ার বিএনপি নেতা আকবর জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার॥ দীর্ঘ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মীর মইন উদ্দিন আকবর জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার কারাগার থেকে মুক্তি পান তিনি।
এসময় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মো: মোশারফ হোসেন বাদশা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আনিছুজাম্মান বায়েছ, জিয়া মঞ্চের আহবায়ক মুনাহিম কবির, যুবদল নেতা শিমুলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও তার শুভাকাঙ্ক্ষীরা জেলা কারাগার থেকে তাকে ফুল দিয়ে বরণ করেন।
একাদশ জাতীয় সংসদের নির্বাচনী কাজে কুলাউড়া সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে প্রচারণার কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।
জেল থেকে বের হয়ে মীর মইন উদ্দিন আকবর সাংবাদিকদের জানান, হাজারবার জেলে গেলেও গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে তিনি পিছপা হবেন না।



মন্তব্য করুন