বাংলাদেশ ভারত মনিপুরি সম্প্রদায়ের সাংস্কৃতিক ভাব বিনিময়ের লক্ষ্যে মনিপুরী ফেস্টিভেল ২০১৯ সম্পন্ন

February 23, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশ ভারত মনিপুরি সম্প্রদায়ের সাংস্কৃতিক ভাব বিনিময়ের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছোট ধামাই এলাকায় অনুষ্ঠিত হয়েছে মনিপুরী ফেস্টিভেল ২০১৯।

ইউনাইটেড মনিপুরি অরগেনাইজেশন এর উদ্যোগে আয়োজিত এ ফেস্টিভেল এর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিবুর রহমান।

২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে শনিবার ভোর পর্যন্ত এই ফেস্টিভেলে বাংলাদেশের বিভিন্ন মনিপুরি সংগঠনের সদস্য  ও ভারতের মুনিপুর রাজ্যের মনিপুর বিশ্ব বিদ্যালয়ের নৃত্য ও সংস্কৃতি বিভাগের একটি দল অংশগ্রহন করে।

এর আগে ইউনাইটেড মনিপুরি অরগেনাইজেশনের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য মনিপুরি সম্প্রদায়ের কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা দেয়া হয়। কয়েক হাজার দর্শনার্থীর অংশগ্রহনে ফেস্টিভেলটি মনিপুরি সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। আর এই ফেস্টিভেলের চার পাশে মনিপুরি ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী নিয়ে বসে মেলা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com