আওয়ামীগ মনোনীত রণধীর কুমার দেব’র পক্ষে সকল নেতা-কর্মী এককাট্টা

February 25, 2019,

তোফায়েল পাপ্পু॥ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ২বারের নির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীগ মনোনীত রণধীর কুমার দেব’র পক্ষে সকল নেতা-কর্মী এককাট্টা হয়েছেন।

রোববার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমঙ্গলস্থ সাদী মহল কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ আয়োজিত এক এক মতবিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী রণধীর কুমার দেব’র পক্ষে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন দলটির নেতা-কর্মীরা।

সভায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আছকির মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান এম.এ রহিম, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক মোঃ ছালিক আহমেদ প্রমুখ। এছাড়াও সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com