শ্রীমঙ্গলে স্কুল পিয়নের অসুস্থ্য স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক সাহার্য্যে প্রদান

February 25, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের দি বার্ডস রেন্সিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের পিয়ন রঞ্জন কায়স্থ এর অসুস্থ্য স্ত্রী গীতা কায়স্থ এর চিকিৎসার জন্য আর্থিক সাহার্য্যের চেক হন্তান্তর করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় আমেরিকা প্রবাসী ওই স্কুলের শিক্ষার্থী এবং শ্রীমঙ্গল প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর পক্ষ থেকে অধ্যক্ষর কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম এর হাত থেকে চেকটি গ্রহণ করেন অসুস্থ্য স্ত্রী গীতা কায়স্থের স্বামী রঞ্জন কায়স্থ।

সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চানায় স্কুলের অধ্যক্ষ ছাড়াও এ সময় উপস্থিত শ্রীমঙ্গল প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর উপদেষ্ঠা অধ্যাপক (অবপ্রাপ্ত) সাইয়্যিদ মুজীবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আছকির মিয়া, মোজাহিদ হোসেন দুলাল ও সদস্য কয়ছয় আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নোমান আহমদ সিদ্দিকি, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শিক্ষক কুমুদ রঞ্জন দেব, স্কুলের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক জহিরুল মিঠু, বাংলা টিভির প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সোলেমান আহমদ মানিক প্রমুখ।

আমেরিকা প্রবাসী ওই স্কুলের শিক্ষার্থী এবং শ্রীমঙ্গল প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর পক্ষ থেকে রঞ্জন কায়স্থ অসুস্থ্য ন্ত্রীর চিকিৎসার জন্য ১লক্ষ ৩৩ হাজার ৪শত ৫০ টাকার চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com